আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদর্শনায় ১৬ দলের কেরাম প্রতিযোগিতার উদ্বোধন

দর্শনায় ১৬ দলের কেরাম প্রতিযোগিতার উদ্বোধন




দর্শনা অফিস:

দর্শনায় ১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে কেরাম প্রতিযোগিতা-২০২৬। যুব ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে দর্শনা রেলগেট এলাকায় হ্যাপিক্লাবের আয়োজনে এ কেরাম প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, যুব ও তরুণ সমাজকে অবশ্যই খেলার মাঠে এবং পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, অপরাধ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, শুধু প্রতিযোগিতা আয়োজন করলেই হবে না, তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। এতে তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, দর্শনা থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, জেলা জিয়া মঞ্চের সহসম্পাদক আব্দুল হামিদসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এছাড়া আয়োজক কমিটির সদস্য নাইনুর রহমান সবুজ, জসিম উদ্দিন, মুসা, দিনু, সোহেল, গিয়াস, রাজু, বাবু ও সাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগানো এবং তাদের সামাজিকভাবে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকেরা আরও বলেন, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানো গেলে তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ