আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসরিষাডাঙ্গায় গণিশাহর ওরস, বাউলগানে মুখর মাজার প্রাঙ্গণ

সরিষাডাঙ্গায় গণিশাহর ওরস, বাউলগানে মুখর মাজার প্রাঙ্গণ




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে আধ্যাত্মিক সাধক বিশুশাহের পুত্র গণিশাহর ওরস মোবারক ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাউলগানের সুর, দেহতত্ত্ব ও মারফতি গানের আবহে গতকাল সোমবার সন্ধ্যা থেকে মাজারসংলগ্ন প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। এতে স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে আসা শত শত বাউলপ্রেমী ও লালনভক্ত অংশ নেন। সোমবার সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরিষাডাঙ্গা গ্রামে সরিষাডাঙ্গা বিশুশাহ বাউল একাডেমির আয়োজনে বিশুশাহ মাজারসংলগ্ন প্রাঙ্গণে এ ওরস ও বাউল সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাম জোয়ার্দ্দার। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মোমিনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মালিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় বাউলগানের আসর। একের পর এক শিল্পীর কণ্ঠে দেহতত্ত্ব, মারফতি ও লালনগীতি পরিবেশিত হলে মুগ্ধ হয়ে গান শোনেন উপস্থিত বাউলপ্রেমী ও লালনভক্তরা। আসরে স্বপন বৈরাগী, সুজন, মুক্তা, লামিয়া ও সজনীসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন। বাউলগানের সুরে পুরো আয়োজনস্থলে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহ। শিল্পীদের পরিবেশনার সঙ্গে শ্রোতারাও গভীর মনোযোগে গান উপভোগ করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাজারসংলগ্ন প্রাঙ্গণে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
আয়োজকেরা জানান, আধ্যাত্মিক সাধক বিশুশাহের স্মৃতিকে ধারণ এবং বাউল ও লালনসংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ওরস ও বাউল সন্ধ্যাকে ঘিরে স্থানীয় বাউলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ