আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশ৬ হাজার ৩০০ একর জমিতে আখ রোপণ শুরু

৬ হাজার ৩০০ একর জমিতে আখ রোপণ শুরু




দর্শনা অফিস:

দর্শনায় দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমকে সামনে রেখে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি রোপণ মৌসুমে প্রতিষ্ঠানের নিজস্ব ৮২টি ইউনিটের মোট ৬ হাজার ৩০০ একর জমিতে একযোগে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার উথলীতে কেরু অ্যান্ড কোম্পানির ৫ নম্বর ইউনিটে আখ রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, কেরু অ্যান্ড কোম্পানি দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতি বছর ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবারও প্রতিষ্ঠানের আওতাধীন সব ইউনিটে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, ‘আগামী মাড়াই মৌসুমে চিনির উৎপাদন বৃদ্ধি এবং চিনি কলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ রোপণ সম্পন্ন করা সম্ভব হলে আগামী মৌসুমে কাক্সিক্ষত চিনির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, চলতি রোপণ মৌসুমে ৬ হাজার ৩০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আখচাষিদেরও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আখের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের নেতৃত্বে কেরু অ্যান্ড কোম্পানি এবারের আখ রোপণ কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ রোপণ সম্পন্ন করা গেলে আগামী মাড়াই মৌসুমে কেরুর চিনিকলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে কেরু অ্যান্ড কোম্পানির কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আখচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসএফআইসির মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও দেলোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, মহাব্যবস্থাপক (খামার) সুমন শাহা, সাবজোন প্রধান মাহফুজুর রহমান রতন, ৫ নম্বর ইউনিটের (মিলগেট-পূর্ব) সিডিএ সাকি মাহমুদসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে স্থানীয় আখচাষিদের মধ্যে আবজালুর রহমান ধীরু, শামীম হোসাইন, আহাদ আলী ও রাশেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আখ রোপণকে সামনে রেখে কেরুর কৃষি বিভাগ এবার উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে। কারণ চিনিকলের মাড়াই মৌসুমে পর্যাপ্ত পরিমাণে মানসম্মত আখ সরবরাহ নিশ্চিত করাই চিনি উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত। ফলে রোপণ থেকে শুরু করে আখের পরিচর্যা ও উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সময়মতো আখ রোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন কেরুর চিনিকলে মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় আখের জোগান নিশ্চিত হবে, অন্যদিকে রাষ্ট্রীয় এই ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানের চিনি উৎপাদনও কাক্সিক্ষত মাত্রায় নেয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ