আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে: শরীফ

সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে: শরীফ




সরোজগঞ্জ/নেহালপুর প্রতিনিধি:

সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অসঙ্গতি, সম্ভাবনা ও মানুষের সুখ-দুঃখের কথা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে উঠে আসে। তাই বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিজলগাড়ীতে সংবর্ধনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। হিজলগাড়ী প্রেসক্লাবের উদ্যোগে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দেয়া হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান।
বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও মানুষের কথা সামনে আনার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিতে হবে। চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ বলেন, জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেন। হিজলগাড়ী প্রেসক্লাবের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এখানকার সাংবাদিকেরা আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। শরীফুজ্জামান শরীফ বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতার ধারাকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সহ-সভাপতি হারেজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ, দপ্তর সম্পাদক আসলাম উদ্দিন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, দর্শনা থানা কৃষক দলের সদস্যসচিব আবু তিলুয়ার রহমান মুন্না, জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্না এবং দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এ সময় বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রহিম বাদশা, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খলিল, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হিজলগাড়ী প্রেসক্লাবের সহসভাপতি লাবলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, সহসাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, অর্থ সম্পাদক আশরাফুল হক, প্রচার সম্পাদক নিসান মিয়া, দপ্তর সম্পাদক আলী আকবর, ক্রীড়া সম্পাদক রুবেল, সদস্য আহসান হাবীব শিপলু ও আশিকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ