আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাচুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপের আনুষ্ঠানিক উদ্বোধন

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপের আনুষ্ঠানিক উদ্বোধন




নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ বিরতির পর প্রাণ ফিরে পেল চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পুরাতন স্টেডিয়াম। গ্যালারি ও মাঠের চারপাশে দর্শকের ভিড়, খেলোয়াড়দের উচ্ছ্বাস আর ফুটবলের উত্তেজনায় গতকাল রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। বিকেল চারটায় পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ ২-০ গোলে দর্শনা পৌরসভা একাদশকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। আজ সোমবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে আলমডাঙ্গা উপজেলা একাদশের মুখোমুখি হবে জীবননগর উপজেলা একাদশ।
উদ্বোধনের আগে স্টেডিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কেন্দ্র থেকে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ। এ ধরনের আয়োজন চুয়াডাঙ্গায় ক্রীড়া চেতনার নবজাগরণ ঘটাবে এবং তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে ওঠে উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার রুহুল কবীর খান ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। পরে বলে কিক মেরে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় মাঠজুড়ে বেজে ওঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের থিম সং।
উদ্বোধনী ম্যাচে টসে জিতে খেলা শুরু করে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও প্রথমার্ধে কাক্সিক্ষত সাফল্য পায় চুয়াডাঙ্গা পৌরসভা। প্রথমার্ধে চুয়াডাঙ্গা পৌরসভার হয়ে শাকিল গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চুয়াডাঙ্গা পৌরসভা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহিবুলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর দর্শনা পৌরসভা একাদশ গোল পরিশোধের জন্য একাধিক আক্রমণ চালালেও চুয়াডাঙ্গা পৌরসভার রক্ষণভাগ তা সামলে নেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ। দীর্ঘদিন পর চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হওয়ায় উদ্বোধনী ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। খেলা দেখতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ফুটবলের উত্তেজনায় পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ