আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআজমুল হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গার বড়শলুয়ায় জনতার বিক্ষোভ

আজমুল হত্যার বিচার দাবিতে চুয়াডাঙ্গার বড়শলুয়ায় জনতার বিক্ষোভ




তিতুদহ প্রতিনিধি:

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার ঘটনায় তার নিজ গ্রাম চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়ায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামটির প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জুম্মার নামাজ শেষে গ্রামের বিভিন্ন মসজিদ থেকে সাধারণ মানুষ, স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা বের হয়ে ব্যানার-ফেস্টুন হাতে প্রধান সড়কে এসে জড়ো হন। কিছুক্ষণের মধ্যেই সড়কটি মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। বিক্ষোভকারীরা আজমুল হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় মানুষের ক্ষোভও প্রকাশ পায়।
মানববন্ধনে অংশ নেন আজমুলের বাবা-মা ও পরিবারের সদস্যরা। সন্তান হারানোর শোকে তারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্বজনেরা আজমুলকে চুরির অভিযোগে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলে দ্রুত বিচার দাবি করেন। আজমুলের পরিবারের সদস্যরা বলেন, তাদের শান্ত ও মেধাবী সন্তানকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা কোনো প্রতিশোধ চান না, তারা চান তাদের সন্তানের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার। হত্যার সঙ্গে জড়িত কেউ যেন আইনের আওতার বাইরে না থাকেÑএটাই তাদের দাবি। মানববন্ধনে গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় ছাত্রনেতারাও বক্তব্য দেন। তারা আজমুল হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ অজ্ঞাতনামা সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে এভাবে প্রাণ হারাতে হবেÑএটি মেনে নেয়া যায় না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেয়া না হলে জেলা শহরসহ বিভিন্ন স্থানে আরও কঠোর কর্মসূচি এবং রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় শিক্ষার্থীরা বলেন, আজমুল শুধু তার পরিবারের সন্তান ছিলেন না, তিনি গ্রামেরও একজন পরিচিত মুখ ছিলেন। তার এমন মৃত্যুতে পুরো গ্রামের মানুষ শোকাহত। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার একটি ছাত্রাবাসে আজমুল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয় বলে তার পরিবার ও স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় চারজনকে প্রধান আসামি এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে বড় শলুয়ার বাসিন্দাদের দাবি, মামলায় নাম থাকা এবং অজ্ঞাতনামা হিসেবে থাকা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। আজমুলের স্বজন ও গ্রামবাসীরা বলছেন, শুধু কয়েকজন আসামিকে গ্রেপ্তার করলেই তাদের দাবি পূরণ হবে না। হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুততম সময়ে মামলার বিচার শেষ করে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শুক্রবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া মানুষের কণ্ঠে মূলত একটি দাবিই ছিলÑআজমুল হত্যার সুষ্ঠু তদন্ত, সব আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার। সন্তান হারানোর শোকে পরিবারের কান্না আর গ্রামবাসীর প্রতিবাদে এদিন বড় শলুয়ার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ