আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মিছিল ও সমাবেশে শরীফ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মিছিল ও সমাবেশে শরীফ




নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে শহরের ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি একাডেমি মোড়ে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
সমাবেশে শরীফুজ্জামান শরীফ বলেন, ১৭ বছর ধরে ‘জুলুম-নির্যাতন’ করেও কেউ স্বাভাবিক জীবনযাপন করলে তাতে তাদের আপত্তি নেই। তবে দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র তারা মেনে নেবেন না। রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, চক্রান্ত করে কেউ নিজের বিপদ ডেকে আনবেন না। আওয়ামী লীগের এমন কোনো শক্তি নেই, যা তাদের রক্ষা করতে পারবেÑএমন মন্তব্যও করেন তিনি। তার বক্তব্য, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে সবাই সহযোগিতা করলে তা সবার জন্য মঙ্গল বয়ে আনবে।
মিছিল ও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, দামুড়হুদা উপজেলা, দর্শনা থানা ও পৌর শাখার নেতা-কর্মীদের পাশাপাশি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ও বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতা-কর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ