আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিআলমডাঙ্গার চিৎলা বাজারে জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গার চিৎলা বাজারে জামায়াতের জনসমাবেশ অনুষ্ঠিত




চিৎলা প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার চিৎলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে ৪টায় এ সমাবেশের আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়নের চিৎলা বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চিৎলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং আসন্ন উপজেলা নির্বাচনে দলটির মনোনীত আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে দারুস সালাম বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকবে। দিনভর পরিশ্রম শেষে মানুষ যাতে রাতে নিরাপদ ও নিশ্চিন্তে ঘুমাতে পারেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে পরিবেশও তৈরি করতে হবে। পাশাপাশি সমাজে শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস আলী, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা প্রচার সম্পাদক অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম মামুন এবং চিৎলা ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক। এছাড়া উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি আল আমিন বিশ্বাস, ব্যবসায়ী সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, নাসির উদ্দিন, আমিনুর রহমান, চিৎলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত মেম্বার পদপ্রার্থী মহাসিন মন্ডল, আব্দুল হামিদ, নুরুল আমিন ও বিশারত আলীসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ, জননিরাপত্তা, নাগরিকের জানমালের সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ