আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ চারজন গ্রেপ্তার  

চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ চারজন গ্রেপ্তার  




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে চারজনকেই তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সদর থানার সাতগাড়ি পূর্বপাড়া গ্রামে মোলামের বাড়ির সামনের সড়ক থেকে আব্দুল কাদের ফকির (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ইব্রাহিম ফকির ওরফে ভজোলের ছেলে। সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশ জানায়, আব্দুল কাদেরকে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় একটি জুতার শোরুমের সামনে অভিযান চালিয়ে শাওন ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গার আমদহ গ্রামের ছেনারুল ইসলামের ছেলে। এসআই এম সজীব আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাওনের হেফাজত থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাটির ওজন ২ গ্রাম। পরে আলামত জব্দ করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত শাওন ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মঙ্গলবার রাতে সদর উপজেলার নয়মাইল বাজারে অভিযান চালিয়ে ৯টি ইয়াবা ট্যাবলেটসহ আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সজিব মিয়া (২৬) ও হাসানুজ্জামান (২৪)। সজিব মিয়া দেলসার ফকিরের ছেলে এবং হাসানুজ্জামান হাশেম আলীর ছেলে। এসআই শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ নয়মাইল বাজারে আনিছুর রহমানের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় দুজনের হেফাজত থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত সজিব মিয়া ও হাসানুজ্জামানÑদুজনকেই তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ