আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের আদালতে জেল-জরিমানা

দর্শনায় ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের আদালতে জেল-জরিমানা




দর্শনা অফিস:

দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে দুজনকেই কারাদণ্ড ও জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গত ৬ অক্টোবর রাত ৯টা ৫৫ মিনিটের দিকে দর্শনা থানার শান্তিপাড়া গ্রামের বাদশার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় রাকিবুল ইসলাম ওরফে সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, একই রাতে জয়নগর গ্রামের জয়নগর ইমিগ্রেশনের সামনে পাকা সড়কে পৃথক অভিযান চালায় পুলিশ। সেখানে দেলোয়ার শেখ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়নগর গ্রামের কালু শেখের ছেলে। তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে গতকাল বুধবার চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত রাকিবুল ইসলাম ওরফে সুমনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি দেলোয়ার শেখকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদকের সঙ্গে জড়িত কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। শুধু মাদক ব্যবসায়ীদের নয়, মাদকসেবীদেরও আইনের আওতায় আনা হবে। কারণ, ব্যবসায়ী ও সেবনকারীÑদুজনই অপরাধী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ