আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিইসলামের দাওয়াত পৌঁছে দিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে: এমপি মাসুদ...

ইসলামের দাওয়াত পৌঁছে দিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে: এমপি মাসুদ পারভেজ রাসেল




নিজস্ব প্রতিবেদক:

আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও সমাজের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিতে রুকনদের প্রতি আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেছেন, মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে সাংগঠনিক ও সামাজিকভাবে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি নিয়মিত কুরআন অধ্যয়ন, আয়াত মুখস্থ, হাদিস ও ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে জ্ঞানগত দক্ষতা বাড়াতে হবে। গতকাল বুধবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মাসিক রুকন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সময়ে চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগেও রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গার বৈঠকে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলীর সভাপতিত্বে সভা শুরু হয়। প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, আল্লাহর জমিন অনেক প্রশস্ত। তাই যেখানে যেভাবে কুরআনের দাওয়াত দেয়া যায়, সেখানে সেভাবেই মানুষের কাছে দাওয়াত উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বর্তমানে ‘পারিবারিক সপ্তাহ’ চলছে। সংগঠনের দাওয়াত এখনও যারা পাননি, বিশেষ করে নিকটতম আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও সমাজের মানুষের সঙ্গে রুকনদের যোগাযোগ বাড়াতে হবে। তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন মাসুদ পারভেজ রাসেল। তিনি রুকনদের নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ করা, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক চর্চাও প্রয়োজন।
বৈঠকে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ কর্মসূচিতেও অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়। সাত দফা দাবিতে ওই কর্মসূচি ঘোষণার কথা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মাসুদ পারভেজ রাসেল বলেন, সামাজিকভাবে জনগণের সঙ্গে আরও বেশি মিশতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। এ জন্য সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণের জন্য তিনি রুকনদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক, জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও আলমডাঙ্গা উপজেলা শাখার তত্ত্বাবধায়ক আলতাফ হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, তা’লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উলামা বিভাগ ও মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু। বৈঠকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
এদিকে চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে গতকাল বুধবার বিকেল চারটায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম রসুলের সঞ্চালনায় এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি রুকনদের সিলেবাসভিত্তিক দারসুল কুরআন, অধ্যয়ন, মুখস্থ করা আয়াত এবং ইসলামী সাহিত্য সম্পর্কে জানতে চান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। রুকনদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা শেষে ব্যক্তিগত ইয়ানত যথাসময়ে আদায়, এককালীন ও রুহামার আদায় এবং শহীদ ফান্ডের অর্থ জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার রুকনদের মান ও সাংগঠনিক দায়িত্বশীলতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাদের মল্লিক, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান ও সজিবুল ইসলাম এবং অর্থ সম্পাদক ছানোয়ার হোসেনসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ