আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসংসদে শিক্ষার বরাদ্দ বাড়ানোর কথা বলেও কোনো লাভ হয়নি: এমপি রুহুল আমিন

সংসদে শিক্ষার বরাদ্দ বাড়ানোর কথা বলেও কোনো লাভ হয়নি: এমপি রুহুল আমিন




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলা এবং শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, শিক্ষার মান উন্নত করতে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। সংসদে এ বরাদ্দ বাড়ানোর বিষয়ে কথা বলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। বিরোধী দল হওয়ার কারণে তাদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেন তিনি। রুহুল আমিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারা সবার পাশে থাকতে চান। শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা। তার ভাষ্য, ধর্ম ও রাজনীতিকে আলাদা করার চেষ্টা হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থায় সনদনির্ভরতা ও সনদ বিক্রির প্রবণতা রয়েছে। এতে শিক্ষার মান তলানিতে নেমে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের এগিয়ে নিতে ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে রুহুল আমিন বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ ও ইসলামমুখী। এ কারণে জামায়াতে ইসলামী নির্বাচনে সফলতা পাবে বলে তারা আশাবাদী। আগামী নির্বাচনে ১৫১টি সংসদীয় আসন পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রধান বক্তা সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সম্প্রতি তারা কয়েকটি দেশ সফর করেছেন। এর মধ্যে আয়তনে ছোট দেশ সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য। দেশটির আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি অষ্টম এবং আরেকটি দ্বাদশ স্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাসুদ পারভেজ রাসেল বলেন, সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশ আয়তন ও জনসংখ্যার দিক থেকে অনেক বড় দেশ। এখানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের প্রথম এক হাজারের মধ্যে নেই বলে তিনি মন্তব্য করেন। উচ্চশিক্ষার মান বাড়াতে এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আদর্শ শিক্ষক পরিষদের জীবননগর শাখার সভাপতি হাফেজ বেলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মতিউর রহমান, দামুড়হুদা থানা শাখার শিক্ষক পরিষদের শাহজাজান আলী, প্রাথমিক পরিষদের জেলা সভাপতি মাসুদ রানা, গাংনী-আসমানখালী শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম এবং মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম মামুন। সমাবেশে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ