আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগঅবশেষে কৃষকের টাকা ফেরত দিলেন কথিত সাংবাদিক জসিম

অবশেষে কৃষকের টাকা ফেরত দিলেন কথিত সাংবাদিক জসিম




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় কৃষিকাজে ব্যবহৃত মাটিবাহী গাড়ির চালক সোনা মিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ওই টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। তার ভাষ্য, গত ১০ অক্টোবর রাতে তার বাড়িতে গিয়ে অন্য এক ব্যক্তির মাধ্যমে টাকা ফেরত দেয়া হয়। তবে টাকা ফেরত পেলেও ঘটনার জেরে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ক্ষোভ রয়ে গেছে তার।
এর আগে গত ৯ অক্টোবর দর্শনা পরানপুর গ্রামের জসিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে সোনা মিয়ার কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠে। তার দাবি, গাড়ির সিগন্যাল বাতি নষ্ট থাকায় হাতের ইশারায় মোড় নিয়ে গ্যারেজে যাওয়ার সময় তার গাড়ি থামানো হয়। এরপর গাড়ির লাইসেন্স ও নিবন্ধন নিয়ে প্রশ্ন তোলা হয়। একপর্যায়ে পুলিশে দেয়ার ভয় দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের আশঙ্কায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে মধ্যস্থতার মাধ্যমে তাকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি।
সোনা মিয়ার বক্তব্য অনুযায়ী, অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার পক্ষের যোগাযোগ হয়। পরে রাতে টাকা ফেরত দেয়া হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি সরাসরি তার সামনে আসেননি; অন্য একজনের মাধ্যমে টাকা পৌঁছে দেয়া হয় বলে দাবি তার।
সোনা মিয়ার ভাষ্য, প্রথমে তিনি টাকা নিতে চাননি। তবে তাকে টাকা নিয়ে নিতে বলা হয়। একপর্যায়ে গ্রামবাসী জড়ো হতে শুরু করলে তার হাতে টাকা গুঁজে দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত মোটরসাইকেলে উঠে চলে যান বলে জানান তিনি। সোনা মিয়া আরও বলেন, ঘটনার দিন গাড়ির কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলা, পুলিশে দেয়ার কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও প্রকাশের বিষয়টি তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ঘটনা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মানুষ তাকে এ নিয়ে প্রশ্ন করছেন। এতে তিনি সামাজিকভাবে অপমানিত বোধ করছেন। টাকা ফেরত পেলেও সেই বিব্রতকর পরিস্থিতি নিয়ে তার ক্ষোভ রয়ে গেছে।
অন্যদিকে, এর আগে জসিম তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল, মাটিবাহী গাড়িটি হঠাৎ ডান দিকে মোড় নেয়ায় তিনি দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন। এ কারণে চালকের কাছে গাড়ির লাইসেন্স ও নিবন্ধন সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে তিনি স্বীকার করেন, গাড়ির লাইসেন্স বা নিবন্ধন যাচাই করার দায়িত্ব তার নেই। টাকা নেয়ার অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবি করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সড়কে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আইনগত এখতিয়ার বা সংশ্লিষ্ট দায়িত্ব না থাকলে অন্য কোনো ব্যক্তি এ ধরনের যাচাই করতে পারেন না।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ