আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগবাড়ির আঙিনা থেকে বিদ্যালয় সর্বত্র পরিচ্ছন্নতার আহ্বান

বাড়ির আঙিনা থেকে বিদ্যালয় সর্বত্র পরিচ্ছন্নতার আহ্বান




দর্শনা অফিস:

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গার দর্শনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়। একই সঙ্গে দর্শনার পূর্ব রামনগর স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দর্শনা পৌরসভার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের ডেঙ্গু সম্পর্কে ধারণা দেয়া এবং রোগটি প্রতিরোধে সচেতন হওয়ার গুরুত্ব বোঝাতে পূর্ব রামনগর স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, খোলা পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। শুধু নিজের বাড়ি নয়, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন দর্শনার পূর্ব রামনগর স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করা ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ