আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাআলমডাঙ্গার খাসকররায় ফুটবল লীগে জমজমাট ফাইনাল

আলমডাঙ্গার খাসকররায় ফুটবল লীগে জমজমাট ফাইনাল


ক্রীড়া প্রতিবেদক: দর্শকদের উচ্ছ্বাস, টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের রোমাঞ্চে জমে উঠেছিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ফুটবল লীগ সিজন-৫’র ফাইনাল। নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষ পল্লব জুয়েলার্স একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ইউনিয়ন বিএনপি দল। গতকাল শুক্রবার খাসকররা গ্রামের মাঠে খাসকররা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানেই স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে ইউনিয়ন বিএনপি দল।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং খাসকররা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোমিন মালিতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার চর্চা যত বাড়বে, তরুণ প্রজন্ম তত ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশের প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামাঞ্চলের তরুণদের জন্য খেলাধুলার সুযোগ আরও বাড়বে এবং একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আনছার আলী জোয়ার্দ্দার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও খাসকররা বাজার কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, উপজেলা যুবদলের সদস্য ও খাসকররা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর আলম ও বুলবুল আহমেদ শিপন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, খাসকররা ফাউন্ডেশনের সভাপতি শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিস ও নেট ব্যবসায়ী মোনায়েম হোসেন। ম্যাচ পরিচালনা করেন রেফারি সোলাইমান হক। ধারাভাষ্য দেন হানজালা, বিল্লাল শেখ ও আরিফ বিশ্বাস।
পুরস্কার বিতরণ শেষে আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো, তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই খাসকররা ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে আগামী বছর আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ