নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল রবিবার শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেটে তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটটি যানবাহন আটক এবং আটটি প্রসিকিউশন দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন টিআই গোলাম সারওয়ার খান। এ সময় সার্জেন্ট নবাব, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট নাজমুল ও টিএসআই খায়রুল উপস্থিত ছিলেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাইসহ ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান চালানো হয়েছে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


