আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় কারবারিসহ দুজন গ্রেপ্তার, হেরোইন ও মোটরসাইকেল জব্দ

আলমডাঙ্গায় কারবারিসহ দুজন গ্রেপ্তার, হেরোইন ও মোটরসাইকেল জব্দ




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ আলী (৩৫) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। এছাড়া মাদক মামলার তদন্তে শান্ত মিয়া (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অভিযানে ৫২ পুরিয়া হেরোইন, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার হারদী গাংপাড়ায় রফিকুলের চায়ের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে আহাদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের কাদের শেখের ছেলে। তার হেফাজত থেকে ১৪ গ্রাম ওজনের ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল, একটি স্যামসাং স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোনও জব্দ করা হয়। পুলিশ জানায়, আহাদ আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। এবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। অন্যদিকে, থানার একটি মাদক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কামালপুর (বদ্ধভূমি রোড) গ্রামের নিজ বাড়ি থেকে শান্ত মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে। রবিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ