আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

চুয়াডাঙ্গায় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেয়া হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন এবং আলমডাঙ্গা উপজেলার ১১ জন রয়েছেন। সব মিলিয়ে বিতরণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকার অনুদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের অসহায়, দুঃস্থ, দরিদ্র ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়াতে হলে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকেও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিলে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোটানোই হওয়া উচিত প্রতিটি মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের অনুদান পাওয়া গেলে উপযুক্ত ব্যক্তিদের যাচাই-বাছাই করে তা তাদের মধ্যে বিতরণ করা হবে, যাতে সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা। সমাজকল্যাণ পরিষদের এ উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ