আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদক মামলায় কালিদাসপুরের শফিউল্লাহর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় কালিদাসপুরের শফিউল্লাহর যাবজ্জীবন




নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শফিউল্লাহ (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শফিউল্লাহ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০২১ সালে আসামির বাড়ি থেকে ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের ঘটনায় করা মামলায় এ রায় ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৯ অক্টোবর আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়া গ্রামে শফিউল্লাহর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার বসতঘরের একটি শোকেসের ওপরের ড্রয়ার থেকে কাগজে মোড়ানো পলিথিনের প্যাকেটে রাখা ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৪৪ মিলিলিটার ইনজেকশন ছিল। উদ্ধার করা ইনজেকশনগুলোর আনুমানিক মূল্য ছিল ৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, শফিউল্লাহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) উপধারায় দোষী সাব্যস্ত করে ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় তার কারাগারে থাকার সময় সাজা থেকে বাদ দেয়ার নির্দেশও দিয়েছেন আদালত। আদালতের নথি অনুযায়ী, গত ৬ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিকে পরীক্ষা করা হয়। এ সময় তিনি কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না বলে জানান। পরে ১৪ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে ২৫ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। তবে রায় প্রস্তুত না হওয়ায় সেদিন তা ঘোষণা করা সম্ভব হয়নি। পরে ২৮ অক্টোবর রায়ের দিন নির্ধারণ করা হয়। রায়ে উদ্ধার করা মাদকদ্রব্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি রায়ের অনুলিপি সংশ্লিষ্ট বিচারিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌশুলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, মাদক উদ্ধারের মামলায় বিশেষ দায়রা জজ আদালত শফিউল্লাহ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। সারাদেশে মাদকের যে প্রাদুর্ভাব অবস্থান করছে সেটা থেকে মানুষ নিরাপদ থাকবে এবং এ রায়ের ফলে যারা মাদকের সাথে জড়িত তারা তাদের অবস্থান থেকে সরে আসবে। এছাড়া বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে সেটাও সফল হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ