আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজঅর্থনীতি৯৭ শতাংশ ভোটারের উপস্থিতিতে আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি আরেফিন মিলন সাধারণ সম্পাদক আলাউদ্দীন

৯৭ শতাংশ ভোটারের উপস্থিতিতে আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন সম্পন্ন




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে বেলাল হোসাইন নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রচার-প্রচারণায় তেমন সরবতা না থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আরেফিন মিয়া মিলন ৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ৪৬৬ ভোট। ফলে ১৯২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মিলন। সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন মিয়া পেয়েছেন ৫৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খন্দকার আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৫০৬ ভোট। ৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আলাউদ্দিন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে বেলাল হোসাইন ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা পেয়েছেন ৪৬৬ ভোট। এ পদে জয়ের ব্যবধান ১৪১ ভোট।
নির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। উচ্চশিক্ষিত মিলন দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার সঙ্গে যুক্ত। এর আগে পরপর দুইবার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। এবারও ব্যবসায়ী সদস্যদের ভোটে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত আলাউদ্দিন মিয়া কালিদাসপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এর আগে বণিক সমিতির নির্বাচনে টানা চারবার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সমিতির কার্যক্রমে সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি। কোষাধ্যক্ষ নির্বাচিত বেলাল হোসাইনের আলমডাঙ্গা হাইরোডে ‘মোবাইল মেলা’ নামে একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। তুলনামূলকভাবে অল্প কয়েক বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকলেও সততা ও ভালো আচরণের মাধ্যমে ব্যবসায়ী মহলে পরিচিতি পেয়েছেন তিনি। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনে শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদেই নয়, অন্যান্য পদেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সহসাধারণ সম্পাদক পদে পাঁচজন, ধর্মবিষয়ক সম্পাদক পদে তিনজন এবং দপ্তর সম্পাদকসহ কয়েকটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংগঠনিক সম্পাদক পদে রাশিদুল ইসলাম ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধর্মবিষয়ক সম্পাদক পদে আনিসুর রহমান ৪১০ ভোট, দপ্তর সম্পাদক পদে শফিকুল হাসান মিলন ৬৭৭ ভোট এবং ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা মাসুম ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দুজন এবং সমিতির ১০ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন ঘিরে এবার প্রার্থীদের মধ্যে তেমন জাঁকজমকপূর্ণ প্রচার-প্রচারণা কিংবা প্রকাশ্য উচ্ছ্বাস দেখা যায়নি। অনেকটা নীরব পরিবেশেই চলে নির্বাচনী কার্যক্রম। তবে ভোটের দিন চিত্র ছিল ভিন্ন। ব্যবসায়ী ভোটারদের ব্যাপক উপস্থিতিতে প্রায় ৯৭ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। প্রচারণার নীরবতার বিপরীতে ভোটকেন্দ্রে এই উপস্থিতি নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ