আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতঅনিয়মের দায়ে দামুড়হুদায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

অনিয়মের দায়ে দামুড়হুদায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা




দামুড়হুদা অফিস:

দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা এলাকায় গ্যাস ও খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্য সম্পর্কে যথাযথ তথ্য না থাকা এবং মানহীন পণ্য বিক্রি ও সংরক্ষণের কারণে দামুড়হুদা বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ তদারকি পরিচালনা করা হয়। অভিযানে দামুড়হুদা বাজারের মোফাজ্জেল হোসেনের মালিকানাধীন মেসার্স টুকিটাকি স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান তদারকি পরিচালনা করেন। এ সময় গ্যাস ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের মান, মূল্য এবং বিক্রয় ও সংরক্ষণসংক্রান্ত বিষয় তদারকি করা হয়। তদারকি চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক দামে কেনাবেচার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ এবং শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং বাজারে যৌক্তিক মূল্য বজায় রাখতে এ ধরনের তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং দামুড়হুদা থানা-পুলিশের একটি দল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ