আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজারে পচা মরিচ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ শুকানো এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ব্যবসা পরিচালনার দায়ে আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এ তদারকিকালে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লিটন মিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যপণ্য ও ওষুধসহ বিভিন্ন পণ্যের মান, উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র তদারকি করা হয়। তদারকিকালে আলিফ ফুড প্রোডাক্টসের কার্যক্রমে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। এছাড়া পণ্য তৈরিতে পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন জায়গায় মরিচ শুকানোর বিষয়টি নজরে আসে তদারকিকারী দলের। খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এ ধরনের অনিয়মের কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের লাইসেন্স দ্রুত নবায়নের নির্দেশ দেয়া হয়।
তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ