আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গার বেলগাছীতে কম্পিউটার দোকানে চুরি

আলমডাঙ্গার বেলগাছীতে কম্পিউটার দোকানে চুরি




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী পুরাতন বাজার এলাকায় একটি কম্পিউটার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত গভীর রাতে দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার সকালে বাজারের সড়ক দিয়ে যাওয়ার সময় তারা দোকানটির শাটার খোলা ও তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি দোকান মালিককে জানানো হয়। দোকান মালিক মেহেরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। গতকাল রবিবার সকালে স্থানীয় কয়েকজন ফোন করে জানান, তার দোকানের শাটার খোলা এবং তালা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে এসে দেখেন, শাটার ও তালা ভাঙা। পরে দোকানের ভেতরে থাকা একটি দামি ল্যাপটপ, প্রিন্টার মেশিন , ফটোকপি মেশিনসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়নি। মেহেরুল ইসলামের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। তিনি জানান, এ ঘটনায় আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
স্থানীয় এক মুদি ব্যবসায়ী মিন্টু রহমান বলেন, সকালে বাজারে এসে তিনি দোকানটির শাটার খোলা ও তালা ভাঙা দেখতে পান। পরে জানতে পারেন, রাতে দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে বলেও জানান তিনি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, চুরির ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ