আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজস্বাস্থ্যচুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় দেড় বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় দেড় বছরের শিশুর মৃত্যু




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী শিশু হুজাইফার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শিশুটি ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছিল। হুজাইফা চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামের সবুজ আলী ওরফে সবুরের একমাত্র ছেলে। সোমবার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রানী বেগম জানান, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হুজাইফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে শিশু ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটির নিউমোনিয়ার উপসর্গ বেড়ে যায়। একপর্যায়ে তার শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি চিকিৎসকদের জানানো হয়। পরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুল হক মালিক খোকন শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হুজাইফার মৃত্যু হয়। হঠাৎ করে একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা শিশুটির মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন।
হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। বিশেষ করে শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেয়া, জ্বর, কাশি বা খাওয়ায় অনীহার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ