আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আসা বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন। প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। পরে তিনি পুলিশ সদস্যদের কিটসামগ্রী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কিটসামগ্রীর অবস্থা ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় কিটসামগ্রী সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় পোশাক ভান্ডারের ইনচার্জকে নির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি বলেন, প্রাপ্যতার প্রাধিকার অনুযায়ী প্রয়োজনীয় মালামাল সরবরাহ নিশ্চিত করতে হবে। কিটসামগ্রীসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি। সালামি গ্রহণ ও কিট পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। তিনি পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ করার নির্দেশনা দেন তিনি। পুলিশের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণ এবং নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়েও তিনি পুলিশ সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কিট পরিদর্শন প্যারেডে সদস্যদের পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিদর্শনের পাশাপাশি সেগুলোর প্রাপ্যতা ও ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ