আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তা মেহেদী শাহরিয়ারকে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপিতে বদলি করা হয়েছে। তার জায়গায় এসবির কর্মকর্তা মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকেও ডিএমপিতে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তা জামিরুল ইসলামকে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, এ বদলী আদেশের পর ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবির খানকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার সদর দফতর ও প্রশাসন শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ‎আদেশে বলা হয়, ডিএমপি রূপ পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানকে গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।
মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন। তার সময়ে জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেতে যাওয়া মেহেদী শাহরিয়ার এর আগে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, তাকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তবে নতুন পুলিশ সুপার কবে দায়িত্ব গ্রহণ করবেন তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ