আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে যত্রতত্র পশু জবাইয়ের অপরাধে মাংস ব্যবসায়ীকে জরিমানা

জীবননগরে যত্রতত্র পশু জবাইয়ের অপরাধে মাংস ব্যবসায়ীকে জরিমানা




জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান ব্যবহার না করে উন্মুক্ত স্থানে পশু জবাই করার অপরাধে মনির হোসেন (৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।
অভিযান সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকায় পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। মাংস ব্যবসায়ীদের ওই স্থানেই পশু জবাই করার নির্দেশনা দেয়া আছে। তবে সেই নির্দেশনা অমান্য করে মনির হোসেন প্রকাশ্যে যত্রতত্র স্থানে পশু জবাই করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, জীবননগর পৌর এলাকায় পশু জবাইয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা রয়েছে। সব মাংস ব্যবসায়ীকে সেখানেই পশু জবাই করার নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে উন্মুক্ত বা যত্রতত্র পশু জবাই করা হলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে পারে। এতে জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় পশু জবাইয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে। এ বিষয়ে মাংস ব্যবসায়ীদের সচেতন থাকার পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়ভাবে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ব্যবহারের নিয়ম কার্যকর করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন মেনে চলার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের বিষয়েও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ