আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজজাতীয়জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা




ঢাকা অফিস:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রাথমিক ধাক্কা লাগল বাসভাড়ায়। মাত্র পাঁচ মাসের মধ্যেই দ্বিতীয় দফা বাড়ল বাসভাড়া। দূরপাল্লা ও মহানগরÑদুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এর আগে গত এপ্রিলে সর্বশেষ বাসভাড়া বাড়ানো হয়েছিল। গত সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে ভাড়া পুনর্র্নিধারণ কমিটির বৈঠকের পর নতুন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ভাড়া গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এতে দূরপাল্লার পাশাপাশি সিটি সার্ভিসের নিয়মিত বাসযাত্রীদের এখন আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি করে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়াও কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৯ পয়সা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছিল। এত অল্প সময়ের ব্যবধানে দুই দফা ভাড়া বৃদ্ধির চাপ পড়ল গণপরিবহন ব্যবহারকারীদের ওপর।
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর মতো গণপরিবহননির্ভর নগরে প্রতিদিন কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাবসায়িক প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ বাসে চলাচল করেন। কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধি একক যাত্রায় খুব বড় অঙ্ক না হলেও প্রতিদিনের যাতায়াতে তা যোগ হয়ে মাসিক পরিবহন ব্যয় বাড়াবে। দীর্ঘ দূরত্বের যাত্রীদের ওপর চাপ আরো বাড়বে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন পরিচালনা খরচ বেড়ে যায়। এর সঙ্গে ভাড়া সমন্বয় করা না হলে মালিকদের লোকসান গুনতে হয়।
প্রসঙ্গত, গত রবিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
পণ্য পরিবহনেও বাড়তি ব্যয়ের আশঙ্কা: ট্রাক, কাভার্ড ভ্যানসহ পণ্য পরিবহন খাতেও ডিজেলের বাড়তি দামে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পণ্য পরিবহন বিভাগের আহ্বায়ক হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার জানিয়েছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু যাত্রী পরিবহনে সীমাবদ্ধ থাকবে না। দেশের কৃষি, শিল্প, আমদানি-রপ্তানি বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থার বড় অংশ ট্রাক ও কাভার্ড ভ্যাননির্ভর। কৃষকের খেত থেকে উৎপাদিত পণ্য বাজারে আনা, শিল্পকারখানায় কাঁচামাল পৌঁছানো, বন্দর থেকে আমদানি পণ্য পরিবহন কিংবা কারখানার তৈরি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে এসব যানবাহনের ওপর নির্ভর করতে হয়। ফলে ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পণ্য পরিবহনের পরিচালন ব্যয়ও বাড়বে। পরিবহন মালিকদের আশঙ্কা, এই বাড়তি ব্যয় শুধু মালিকদের ওপর আটকে থাকবে না। পরিবহন ব্যয় বাড়লে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে তার প্রভাব পড়বে। শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয়ের একটি অংশ পণ্যের দামে যুক্ত হবে।
লঞ্চের ভাড়া নিয়ে সিদ্ধান্ত পরশু, ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না : তবে বাসের ভাড়া বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগের বার জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। এবারও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর চিন্তা নেই। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রেলের পরিচালন ব্যয়ে কী প্রভাব পড়েছে, তা পর্যালোচনা করতে পরশু (আগামীকাল) বৈঠক হবে। মন্ত্রী বলেন, রেলওয়েতে লোকসান রয়েছে। তবে আগের বার ভাড়া না বাড়িয়েও লোকসান ২২৫ কোটি টাকা কমানো সম্ভব হয়েছিল। এবারও ট্রেনের ভাড়া না বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে, লঞ্চের ভাড়া নিয়ে পরশু (আগামীকাল) সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়েও যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ