আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার




নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে পাঁচটি রেলপথে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানিয়েছে লোকমোর্চা। এ জন্য দর্শনা জংশন থেকে রাজশাহী, কুষ্টিয়া হয়ে ঢাকা, যমুনা সেতু হয়ে ঢাকা এবং পোড়াদহ জংশন থেকে নড়াইল হয়ে ঢাকা ও খুলনাগামী পাঁচটি রুটে ট্রেন চালুর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কর্মজীবন ও দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেনের সময়সূচি নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয় লোকমোর্চা। এতে পাঁচটি রেলপথে ট্রেন চালুর পাশাপাশি রুটগুলোর সম্ভাব্যতা যাচাই, যাত্রী চাহিদা নিরূপণ এবং অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সময়ের সঙ্গে সমন্বয় করে ট্রেন পরিচালনার ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রস্তাবিত রুটগুলোতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চালু করা জরুরি। শুধু ট্রেন চালু করলেই হবে না, যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সময়সূচি নির্ধারণও নিশ্চিত করতে হবে। সকালে এমন সময়ে ট্রেন ছাড়তে হবে, যাতে যাত্রীরা নির্ধারিত সময়ে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য কর্মস্থলে পৌঁছাতে পারেন। একইভাবে বিকেল বা সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার উপযোগী ফিরতি ট্রেনের ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে একই দিনে গন্তব্যে যাওয়া ও ফিরে আসার সুযোগও নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। লোকমোর্চার প্রস্তাবিত পাঁচটি রেলপথ হলোÑদর্শনা জংশন-রাজশাহী, দর্শনা জংশন-কুষ্টিয়া-ঢাকা, দর্শনা-যমুনা সেতু-ঢাকা, পোড়াদহ জংশন-নড়াইল-ঢাকা এবং পোড়াদহ জংশন-খুলনা। এসব রুটে ট্রেন চালুর আগে যাত্রী চাহিদা, রেলপথের সক্ষমতা, বিদ্যমান ট্রেনের সময়সূচি ও পরিচালনাগত সম্ভাব্যতা যাচাই করে দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সংগঠনটির মতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য রেল যোগাযোগের সুযোগ বাড়ানো হলে দীর্ঘ পথের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হতে পারে। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষ এবং ব্যবসায়ীদের যাতায়াতে সময় সাশ্রয় হবে। উপযুক্ত সময়ে ট্রেন চালু করা গেলে সড়কপথের ওপর চাপ কমানোর পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। স্মারকলিপিতে আরও বলা হয়, যাত্রীদের প্রকৃত চাহিদা বিবেচনা না করে শুধু ট্রেনের সংখ্যা বাড়ানো হলে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন। তাই কোন রুটে কত মানুষের যাতায়াতের প্রয়োজন, বিদ্যমান রেলব্যবস্থার সঙ্গে নতুন ট্রেনের সময়সূচি কীভাবে সমন্বয় করা সম্ভব এবং একই দিনে যাওয়া-আসার সুযোগ কীভাবে নিশ্চিত করা যায়Ñএসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ন্যায্য জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবিত পাঁচটি রুটে যাত্রীবাহী ট্রেন চালু, প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই এবং অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সময়সূচি প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে রেল মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে লোকমোর্চা। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, লোকমোর্চার দাবিগুলো যথাযথ বিবেচনায় নিয়ে রেল মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব দাবি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক পারভীন লায়লা, সহ-সাধারণ সম্পাদক আশরাফ বিশ্বাস মিল্টু, নির্বাহী সদস্য শেখ লিটন, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন, দর্শনা থানা লোকমোর্চার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লিটন, সদস্য পারভীন আক্তার, জীবননগর উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য শাহনাজ খানম এবং ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের জ্যেষ্ঠ প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল আলীম সজল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ