আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদামুড়হুদায় আ.লীগ নেতা গ্রেপ্তার, মাদকসহ আটক যুবকের কারাদণ্ড

দামুড়হুদায় আ.লীগ নেতা গ্রেপ্তার, মাদকসহ আটক যুবকের কারাদণ্ড




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে তিন গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার মামুন অর রশিদকে আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে দামুড়হুদা থানার ভগীরথপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়াবকরি গ্রামের শ্রী শ্রী রামমন্দিরের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে সাজ্জাত মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হেমায়েতপুর গ্রামের রবজেল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সাজ্জাতের কাছ থেকে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অন্যদিকে, একই দিন দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক ফাহিম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক অভিযান চালিয়ে মামুন অর রশিদ (৪৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার কালিয়াবকরি গ্রামের মুরাদ আলীর ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মামুন অর রশিদ সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি। দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ৮, তারিখ ৬ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মামুন অর রশিদ আওয়ামী লীগের একটি সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তাকে আদালতে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ