আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদামুড়হুদায় খেলার মাঠের দাবিতে ৫ শতাধিক মানুষের মানববন্ধন

দামুড়হুদায় খেলার মাঠের দাবিতে ৫ শতাধিক মানুষের মানববন্ধন




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কের পাশে সরকারি জমিতে খেলার মাঠ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই জমিতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য একটি উন্মুক্ত মাঠ গড়ে তোলা হোক। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ডিসি ইকো পার্ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা দ্রুত খেলার মাঠ স্থাপনের উদ্যোগ নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, ডিসি ইকো পার্কের পাশের ফাঁকা সরকারি জমিতে দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর ও যুবকেরা খেলাধুলা করে আসছিল। কিন্তু বর্তমানে ওই জমি লিজ দেয়ায় সেখানে খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার তরুণ প্রজন্ম একটি উন্মুক্ত খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, একটি খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এটি একটি এলাকার সামাজিক ও সুস্থ পরিবেশ তৈরির অন্যতম মাধ্যম। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মাদক, অপরাধ ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাদের মতে, মাঠটি স্থাপন করা হলে এলাকার শিশু-কিশোর ও তরুণেরা নিয়মিত সকাল-বিকেল খেলাধুলার সুযোগ পাবে। এতে তাদের শারীরিক সক্ষমতা বাড়ার পাশাপাশি মানসিক বিকাশও ত্বরান্বিত হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে। স্থানীয় অভিভাবকেরা বলেন, শিবনগর ডিসি ইকো পার্কের পাশে একটি সুন্দর ও পরিকল্পিত খেলার মাঠ তৈরি করা হলে শুধু এলাকার মানুষই উপকৃত হবে না, পার্কটির সৌন্দর্য ও আকর্ষণও বাড়বে। পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্যও এটি বাড়তি বিনোদনের সুযোগ তৈরি করতে পারে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিবনগর এলাকায় শিশু-কিশোর ও তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা নেই। ফলে তাদের অনেকেই অবসর সময়ে বিভিন্ন অনাকাক্সিক্ষত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। একটি মাঠ তৈরি হলে তরুণদের সুস্থ বিনোদন ও শরীরচর্চার সুযোগ সৃষ্টি হবে। এ সময় পাঁচ শতাধিক এলাকাবাসী দ্রুত বিষয়টি বিবেচনা করে খেলার মাঠ স্থাপনের উদ্যোগ নিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের প্রতি জোর দাবি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এবং সরকারি জমিতে একটি স্থায়ী ও সুন্দর খেলার মাঠ তৈরির ব্যবস্থা করবে। তাদের ভাষায়, মাঠটি শুধু খেলাধুলার জায়গা হবে না এটি হয়ে উঠতে পারে একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে তোলার অন্যতম কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ