আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দামুড়হুদায় গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আলামিন (২৭) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লোকনাথপুর-পরানপুর সড়কের পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু দর্শনা থানার পরানপুর গ্রামের বেলেমাঠ পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হোসেনের ছেলে। আহত আলামিন দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মিঠু ও আলামিন একটি মোটরসাইকেলে করে লোকনাথপুর থেকে পরানপুরের দিকে যাচ্ছিলেন। তারা পোল্ট্রি ফার্মের মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিঠু মারা যান। অপর আরোহী আলামিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়েছিলেন। দুর্ঘটনার শব্দ ও চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিঠুর মরদেহ উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এরপর মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।
মিঠুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আকস্মিক এ মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ