আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগনিউজ করায় দর্শনায় সাংবাদিককে তেল দিলেন না ব্যবসায়ী

সঙ্কটের সময় অতিরিক্ত দামে বিক্রির প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ:

নিউজ করায় দর্শনায় সাংবাদিককে তেল দিলেন না ব্যবসায়ী




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে জ্বালানি তেল বিক্রি না করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা বাসস্ট্যান্ডসংলগ্ন ওই ব্যবসায়ীর পেট্রোল-ডিজেল বিক্রির দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়েছেন। অভিযোগকারী সাংবাদিক ইকরামুল হক পিপুল দৈনিক যুগান্তরের দর্শনা প্রতিনিধি এবং দর্শনা প্রেসক্লাবের সভাপতি। অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ কাজল দর্শনা বাসস্ট্যান্ডের রিনা-ইরা ফুয়েল স্টেশনের মালিক। তিনি বাসস্ট্যান্ডের মাস্টারপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে।
ইকরামুল হক পিপুল বলেন, শুক্রবার দর্শনা বাসস্ট্যান্ডে তার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তিনি মোটরসাইকেলটি বাসস্ট্যান্ডের মিস্ত্রি আবু সাঈদের গ্যারেজের সামনে রেখে রিনা-ইরা ফুয়েল স্টেশনে এক লিটার পেট্রোল কিনতে যান। সেখানে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ কাজল তাকে বলেন, পেট্রোল-ডিজেলে ‘সমস্যা’ থাকায় তিনি তেল বিক্রি করছেন না। পিপুলের ভাষ্য, দোকানে তেল থাকা সত্ত্বেও বিক্রি না করার কারণ জানতে চাইলে ব্যবসায়ী বলেন, তেলগুলো সরিয়ে নেয়া হবে। পরে তিনি গ্যারেজে ফিরে বিষয়টি মিস্ত্রি আবু সাঈদকে জানান। তখন আবু সাঈদ তাকে বলেন, তার নামে সংবাদ প্রকাশ করার কারণেই তাকে তেল দেয়া হয়নি। এরপর আরেক মোটরসাইকেল মিস্ত্রি খাজার মাধ্যমে ওই দোকান থেকে তেল আনার চেষ্টা করেন পিপুল। তার অভিযোগ, তখন ব্যবসায়ী কাজল স্পষ্ট করে বলেন, তেল সংকটের সময় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ওই সাংবাদিককে তেল দেবেন না।
পিপুল বলেন, পরে তিনি ঘটনাটি ভিডিও ধারণ করে আবার ব্যবসায়ীর কাছে যান এবং তাকে তেল না দেয়ার কারণ জানতে চান। তখন কাজল তাকে বলেন, রোজার ঈদের সময় তেল সংকটের মধ্যে তার বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে ‘ভুল সংবাদ’ প্রকাশ করা হয়েছিল। এ কারণে তিনি তার কাছে তেল বিক্রি করবেন না। ইকরামুল হক পিপুল বলেন, তিনি ব্যবসায়ীকে জানিয়েছিলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা না নেয়ার কারণও জানতে চান তিনি। একপর্যায়ে তিনি নিজেকে একজন সাধারণ ভোক্তা হিসেবে তেল কিনতে এসেছেন বলে জানান। তার অভিযোগ, তখন ব্যবসায়ী রাগান্বিত হয়ে তাকে তেল দেবেন না বলে জানিয়ে দেন।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে দেশে তীব্র জ্বালানি তেল সংকটের সময় আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল ও অকটেন মজুত এবং খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে লিটারে ২০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে জাতীয়সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
ইকরামুল হক পিপুল বলেন, তেল না পাওয়া কৃষক ও মোটরসাইকেল চালকদের বক্তব্য এবং তাদের ধারণ করা ভিডিওর ভিত্তিতেই ওই সংবাদ প্রকাশ করা হয়েছিল। তবে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ কাজল বলেন, তীব্র তেল সংকটের সময় রোজার শেষ দিকে তার বিরুদ্ধে অতিরিক্ত দামে পেট্রোলিয়াম বিক্রির যে সংবাদ প্রকাশ করা হয়েছিল, সেটি সঠিক ছিল না। ওই সংবাদ প্রকাশের ঘটনায় তার মনে কষ্ট ছিল। সে কারণেই পরে সাংবাদিক পিপুলের কাছে তেল বিক্রি করতে চাননি। তবে ব্যবসায়ী কাজল বলেন, ব্যবসা করতে গেলে রাগ করে থাকা ঠিক হয়নি। তাকে তেল না দেয়া আমার ভুল হয়েছে।
সাংবাদিককে তেল না দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, নিউজ করার কারণে একজন ভোক্তাকে তার পণ্য না দেয়া অপরাধ। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ