আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমাদকসহ আটক দু’যুবককে সামারি ট্রায়ালে জেল-জরিমামা

মাদকসহ আটক দু’যুবককে সামারি ট্রায়ালে জেল-জরিমামা




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেয়া হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আটক দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি গ্রামের ওমবাদ আলীর ছেলে সুজন আলী (৪০) এবং শংকরচন্দ্র গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে আমির হোসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী অভিযান চালায় সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই নরশেদ মাহফুজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালত উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের ভাষ্য, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ