আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলা‘সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার আহ্বান’

‘সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার আহ্বান’




নিজস্ব প্রতিবেদক:

‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’Ñএ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হাসান সিদ্দিকী। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও শারীরিক চর্চার কোনো বিকল্প নেই। তবে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায়ও মনোযোগী হতে হবে। তিনি নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন স্কুলে পড়েছি, এক দিনও স্কুল মিস করিনি। আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতÑকে আগে স্কুলে পৌঁছাতে পারবে। বর্তমান প্রজন্মের মধ্যেও সেই আগ্রহ দেখতে চাই। অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, সন্তান পরিণত বয়সে না পৌঁছানো পর্যন্ত তার হাতে মোবাইল ফোন তুলে দেয়া উচিত নয়। ছোট শিশুর কান্না থামাতেও মোবাইল দেয়ার প্রবণতা দেখা যায়, যা তাদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবকদের আগে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করে জেলা পরিষদের প্রশাসক বলেন, বিদ্যালয়ের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জেলা পরিষদের পক্ষ থেকে দেয়া হবে। বল, ব্যাটসহ প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা জানালে সেগুলোর ব্যবস্থা করা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রতিবছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সময় বিদ্যালয়ে সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীকে আগে পুরস্কৃত করা হবে। কোনো শিক্ষার্থীর উপস্থিতি ৮০ শতাংশের কম হলে তাকে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না। অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তান কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের যুক্ত রাখতে হবে।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আটটি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ