আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান




দামুড়হুদা অফিস:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দামুড়হুদার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কর্মসূচির প্রতি নিজেদের সমর্থন জানান। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ