আলমডাঙ্গা অফিস:
ঢাকা-খুলনা-কুষ্টিয়ার ৩১ অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে আলমডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় আলমডাঙ্গা বড় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শহরের হাইরোডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু। এ সময় তিনি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
লিফলেটে লং মার্চের সাতটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে-গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ। কর্মসূচিতে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সংগঠনটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


