আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজকৃষি ও পরিবেশজীবননগরে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে চারা বিতরণ

জীবননগরে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে চারা বিতরণ




জীবননগর অফিস:

জীবননগরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে। গতকাল রবিবার জীবননগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম।
উদ্বোধনী পর্ব শেষে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণে এসব চারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ শুধু পরিবেশকে শীতল ও নির্মল রাখে না, মাটি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার ওপরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিবছর বৃক্ষরোপণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। তারা বলেন, শুধু কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি চারা যাতে বড় হয়ে ওঠে, সেদিকে নজর দিতে হবে। নিয়মিত পরিচর্যা, প্রয়োজনীয় সেচ এবং গাছকে ক্ষতির হাত থেকে রক্ষা করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলতে হবে।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ