আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজকৃষি ও পরিবেশজীবননগরে সরকারি সার জব্দ, প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

জীবননগরে সরকারি সার জব্দ, প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি




জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সরকারি সার অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে জীবননগর-দত্তনগর সড়কে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর-দত্তনগর সড়কে অবস্থিত ‘মেসার্স শান্তনা এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির সার বিক্রির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। এরপরও সেখানে দীর্ঘদিন ধরে সরকারি সার মজুত করে বিক্রি করা হচ্ছিল বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। পরে প্রতিষ্ঠানের গুদাম ও সংলগ্ন স্থান তল্লাশি করে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার পাওয়া যায়। এসব সার জব্দ করে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে মজুত, পরিবহন বা বিক্রির কোনো সুযোগ নেই। কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার যাতে অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা কালোবাজারে বিক্রি করা না হয়, সে বিষয়ে প্রশাসন নজরদারি করছে। জব্দ করা ৪০৩ বস্তা সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে। একই সঙ্গে ‘মেসার্স শান্তনা এন্টারপ্রাইজ’র মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অভিযান পরিচালনার সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সরকারি সারের অবৈধ মজুত, কালোবাজারি ও নিয়মবহির্ভূত বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ