আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিদর্শনা ইমিগ্রেশনে টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা আটক

দর্শনা ইমিগ্রেশনে টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা আটক




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে নিষিদ্ধ ঘোষিত টাঙ্গাইল জেলা ছাত্রলীগের এক সদস্যকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গতকাল শনিবার বিকেলে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে তাকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি আজাদ বুখারীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে টাঙ্গাইলে নিয়ে যাওয়ার জন্য জেলা পুলিশের একটি দল দর্শনার উদ্দেশে রওনা হয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে ভারতে যাওয়ার জন্য দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন তাওহীদুল ইসলাম বুখারী। এ সময় তার পাসপোর্ট ও ভ্রমণ ভিসার কাগজপত্র যাচাই করা হয়। যাচাইয়ের একপর্যায়ে টাঙ্গাইল সদর থানায় তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, টাঙ্গাইল সদর থানায় ২০২৫ সালের ১২ মার্চ দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলার নম্বর ১৯। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ একাধিক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ তুহিন মিয়া বলেন, ভারতে যাওয়ার সময় কাগজপত্র যাচাই করতে গিয়ে তাওহীদুল ইসলাম বুখারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলার তথ্য পাওয়া যায়। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশনে আটক ব্যক্তিকে তাদের হেফাজতে নেয়া হয়েছে। তাকে টাঙ্গাইলে নিয়ে যাওয়ার জন্য সেখানকার জেলা পুলিশের একটি দল দর্শনার উদ্দেশে রওনা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একই মাসের ১৭ সেপ্টেম্বর একই পথে ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশনে কাগজপত্র যাচাইয়ের সময় তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ