দামুড়হুদা অফিস:
দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দামুড়হুদা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় দামুড়হুদা মডেল থানার মামলা নং-০৮, তারিখ- ০৬/০৬/২০২৬ খ্রি., ধারা- ৮/৯/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তদন্তে প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার জয়রামপুর (বারুই পাড়ার) মৃত আনোয়ার হোসেনে ছেলে হাউলি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আদিল (৪৫)। পুলিশ জানায়, তাকে নিজ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং গতকাল সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


