আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজকৃষি ও পরিবেশদামুড়হুদায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ

দামুড়হুদায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় পেঁয়াজের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়েছে। কৃষি সমৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সংরক্ষণ ঘরের উপযোগী পরিবেশ তৈরির জন্য প্রত্যেক কৃষককে দেওয়া হয়েছে নগদ ৭ হাজার টাকা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব মেশিন ও অর্থ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলায় পেঁয়াজ চাষের পরিমাণ বাড়াতে চলতি মৌসুমে ব্যাপক উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা প্রায় ৩৫০ বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন। এরই মধ্যে প্রায় ৭০ বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি জমিতেও পেঁয়াজ রোপণ করা হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে শুধু চাষের পরিমাণ বৃদ্ধি নয়, উৎপাদিত পেঁয়াজের সঠিক সংরক্ষণও গুরুত্বপূর্ণ। মাঠ থেকে তোলার পর সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়। এতে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে বাজারে সরবরাহ কমে গিয়ে আমদানির ওপর নির্ভরতা বাড়ে। এ কারণে উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করার লক্ষ্যে কৃষকদের আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে নির্বাচিত কৃষকদের এয়ার ফ্লো মেশিন দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, দামুড়হুদায় নির্বাচিত ৩০ জন কৃষকের প্রত্যেককে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের একটি করে এয়ার ফ্লো মেশিন দেয়া হয়েছে। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের ঘরে প্রয়োজনীয় তাপমাত্রা ও পরিবেশ তৈরির জন্য প্রত্যেক কৃষককে নগদ ৭ হাজার টাকা করে দেয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে সংরক্ষণাগারের ভেতরে প্রয়োজনীয় বায়ু চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। এতে পেঁয়াজের আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে পচন ও নষ্ট হওয়ার হার কমানো যাবে। কৃষকের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করা গেলে বাজারে সরবরাহের সময়ও বাড়ানো সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবজালুর রহমান সবুজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ