আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজকৃষি ও পরিবেশআলমডাঙ্গায় দু’দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

আলমডাঙ্গায় দু’দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও ভিডিপি। সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ডাউকি ইউনিয়নের বকশিপুর শ্মশানঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই দিনের কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ৯০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতার পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আনসার ও ভিডিপির সদস্যরা দেশের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পরিবেশ রক্ষায়ও তাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করি। তিনি আরও বলেন, বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সহায়তা করে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মুক্তার আলী। পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা অংশ নেন। তারা বকসিপুর শ্মশানঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্থানে ৯০টি মেহগনি গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ