নিজস্ব প্রতিবেদক:
দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ নাদির উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অভিযানে নাদির উদ্দিনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দণ্ডিত নাদির উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।


