আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাউন্মদনা নিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধন

উন্মদনা নিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধন




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আবারও মাঠে গড়াতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। টুর্নামেন্টকে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা, খেলোয়াড়দের অংশগ্রহণ, দর্শকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে সভায় জানানো হয়। এবারের আসরে চুয়াডাঙ্গা জেলার আটটি দল অংশ নেবে। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে জেলার ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের ফুটবল আয়োজনকে ঘিরে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সভায় টুর্নামেন্ট পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন, পুরাতন স্টেডিয়ামের মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা, ম্যাচ পরিচালনা, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং দর্শকদের জন্য শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণা ও আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একটি বড় ক্রীড়া আয়োজনকে ঘিরে যাতে কোনো ধরনের অভিযোগ বা প্রশ্ন না ওঠে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, টুর্নামেন্টটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে। খেলায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা পক্ষপাতের অভিযোগ যেন না ওঠে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনÑদুটিকেই সুস্থ রাখে। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে জেলা প্রশাসক গোল্ডকাপের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন খেলোয়াড় উঠে আসার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি মানুষের আগ্রহও বাড়বে।
সভায় উপস্থিত অতিথিরা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন পরামর্শ দেন। বিশেষ করে জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে নতুন ফুটবল প্রতিভা বেরিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. খালিদ হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানিক আকবর, কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ