আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় ছাগল চুরির স্বীকারোক্তির ভিডিও ধারণ করায় হামলা

দামুড়হুদায় ছাগল চুরির স্বীকারোক্তির ভিডিও ধারণ করায় হামলা




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় ছাগলের খামার থেকে পাঁচটি ছাগল চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিডিও ধারণ করায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই ব্যক্তির মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী রানা (৪৩) বাদী হয়ে গতকাল দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন। তিনি কুড়ালগাছি বাজারপাড়ার মৃত আব্দুল মতালেবের ছেলে। এজাহারে কার্পাসডাঙ্গা নতুনপাড়ার ফেরদৌস আলী (৫০) ও তার ভাই মামুন হোসেনসহ (৩২) অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। ফেরদৌস ও মামুন জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের শেখপাড়ায় রানার ভাগ্নে আব্দুল্লাহ-আল-মামুনের একটি ছাগলের খামার রয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল সাতটার মধ্যে ওই খামার থেকে পাঁচটি ছাগল চুরি হয়। এর মধ্যে চারটি গাভি ছাগল ও একটি মেড়া ছাগল ছিল। চুরি যাওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে রানা জানতে পারেন, ফেরদৌস ও মামুন ওই চুরির সঙ্গে জড়িত। এজাহারে তাদের ‘চিহ্নিত চোর’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। তাদের আরেক ভাই আলমগীর একটি চুরি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। রানার অভিযোগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি ফেরদৌস ও মামুনের বাড়িতে গিয়ে চুরির বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা চুরির ঘটনা স্বীকার করেন বলে তার দাবি। এ সময় তাদের স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। এজাহারে বলা হয়, ওই ভিডিও ধারণ করে ফেরার পথে শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে বাঘাডাঙ্গা গ্রামের রাইসা ভাটার পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন রানা। তখন অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো রামদা, লোহার রড ও জিআই পাইপ নিয়ে তার ওপর হামলা করেন। রানার অভিযোগ, মামুনের নির্দেশে ফেরদৌস ধারালো রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। এতে তার মাথার ডান পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে চিকিৎসকেরা ওই স্থানে ১০টি সেলাই দেন। এছাড়া হামলাকারীরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে তার মাথা, ঘাড়, পিঠ ও হাতে এলোপাতাড়ি আঘাত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ফেরদৌস ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলমের কাছে থাকা একটি ভিভো স্মার্টফোন ছিনিয়ে নেন। ওই ফোনে ছাগল চুরির স্বীকারোক্তির ভিডিও ধারণ করা ছিল বলে দাবি করেছেন বাদী। পরে স্থানীয় লোকজন আহত রানাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা নেন। হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ