আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিদামুড়হুদা ও আলমডাঙ্গায় জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দামুড়হুদা ও আলমডাঙ্গায় জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান তনু বলেন, জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার একটি উপলক্ষ। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডালিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব, দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি কবির উদ্দিন মোড়ল, সহসভাপতি ইকবাল হোসেন মাস্টার, মোশারফ হোসেন, প্রভাষক আবুল কালাম, তারিক কাজী ইমরান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও সংগঠনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীরা কেক কেটে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও সক্রিয়ভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অপরদিকে,  জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গায় বিশেষ মতবিনিময় সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‎গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আলমডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎‎অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ফাহমিদুর রহমান মুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির, সহ-সভাপতি সেলিম হোসেন, সহ-সভাপতি এমাদুল হক, সহ-সাধারণ সম্পাদক মুনতাজ আলী, সাংগঠনিক সম্পাদক সুইট ইউসুফ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন আলী, প্রচার সম্পাদক আনিসুর রহমান ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বিশ্বাস হিমেলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
‎‎এ সময় বক্তারা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় হয়। ‎পরে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ