আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা,  থানায় অভিযোগ

দর্শনায় জমি জোরপূর্বক দখলের চেষ্টা,  থানায় অভিযোগ




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় দীর্ঘদিনের ভোগদখলীয় ও কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন জমির মালিকপক্ষের একজন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দর্শনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী সৈয়দ মতিয়ার রহমান (৫৭) দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্যাংকোয়াটার পাড়ার মৃত রশিদ শাহের ছেলে। লিখিত অভিযোগে তিনি একই এলাকার মৃত খোদা বকস মন্ডলের দুই ছেলে শহিদুল ইসলাম (৫০) ও খালেকুজ্জামান বনোকে (৪৫) অভিযুক্ত করেছেন।
অভিযোগে সৈয়দ মতিয়ার রহমান উল্লেখ করেন, ২৩ নম্বর আকন্দবাড়ীয়া মৌজার আরএস ১৫৫ দাগের সাড়ে ২০ শতক জমি তারা ছয় ভাই দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিটির নামজারি নম্বর ১৭৮৯, হোল্ডিং নম্বর ২৬৯০ এবং দলিল নম্বর ৬৩০১। বাদীর ভাষ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৯ সেপ্টেম্বর অভিযুক্তদের বাবা জীবিত থাকা অবস্থায় ওই জমি তাঁর ছয় ভাইয়ের কাছে বিক্রি করেন। পরে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়। এরপর থেকে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্তদের বাবার মৃত্যুর পর শহিদুল ইসলাম ও খালেকুজ্জামান বনো ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন মতিয়ার রহমান। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও হয়। বাদীর দাবি, মামলাটির রায়ে তারা আইনিভাবে জয়লাভ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে মতিয়ার রহমান জানতে পারেন, অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের জমিতে প্রবেশ করেছেন। সেখানে তাদের নিজস্ব মেহগনি বাগানের জমি বাঁশ ও কুনচির কাঁচা গাছের বেড়া দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মতিয়ার রহমান এতে বাধা দেন। এ সময় অভিযুক্তরা তাকে ধারালো দা ও হাসুয়া দেখিয়ে খুন-জখমের ভয়ভীতি এবং মারাত্মক হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি দর্শনা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম ও খালেকুজ্জামান বনোর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ