আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আলমডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত




ভ্রাম্যমাণ প্রতিনিধি:

‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আবু সাঈদ, হারদী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী হাফিজুর রহমান, পৌর কৃষকদলের সদস্য সচিব শামীম আল মামুন প্রিন্স, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির সাজেদুল ইসলাম, পৌরসভার স্টাফ মনিরুজ্জামান ও আবু সায়েম বাপ্পি। এছাড়া আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্য সুলতানুল আরেফিন তাইফু, সাদ্দাম খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ