আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজসাহিত্য নজরুল বর্ষ উপলক্ষে দর্শনায় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

 নজরুল বর্ষ উপলক্ষে দর্শনায় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, সাংস্কৃতিক ও নাট্য সংগঠন এবং ব্যক্তি শিল্পীরা অংশ নিতে পারবেন। সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটকÑচারটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা ডাকবাংলো অডিটোরিয়ামে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দর্শনা হিন্দোল সংগীত পরিষদের উপদেষ্টা ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে সভায় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। তিনি ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় সাংস্কৃতিক প্রতিযোগিতাকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কী কী উদ্যোগ নেয়া যেতে পারে, সে বিষয়ে উপস্থিত ব্যক্তিদের পরামর্শ চান।
সভায় জানানো হয়, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়ার সুযোগ পাবে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন এবং ব্যক্তি শিল্পীরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটকÑএই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন।
আয়োজকেরা মনে করছেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতার চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও হিন্দোল সংগীত পরিষদের উপদেষ্টা শফিকুল ইসলাম তরফদার সাবু, দামুড়হুদা উপজেলা জাসাসের সভাপতি আক্কাস আলী, চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিক্ষক হিরণ-উর-রশিদ শান্ত, দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ফরহাদ হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বেতারশিল্পী শহিদুল ইসলাম শহীদ এবং কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি শামসুল ইসলাম ও সদস্য আব্দুর গনি। এছাড়া দর্শনা হিন্দোল সংগীত পরিষদের সহসভাপতি শফিকুল আলম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন লালু, কোষাধ্যক্ষ আবুল হোসেন, দর্শনা ভৈরব সাংস্কৃতিক সংগঠনের বলরাম কুমার দাস, দর্শনা অনির্বাণ থিয়েটারের অর্থ সম্পাদক কবিরুল হক লিপু, অনুষ্ঠান সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য ও দর্শনা প্রেসক্লাবের সদস্য আওয়াল হোসেন এবং হিন্দোল সংগীত পরিষদের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা খাতুন উপস্থিত ছিলেন। সভায় দর্শনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও অংশ নেন।
সভা শেষে সভাপতি আহম্মদ আলী উপস্থিত ব্যক্তিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলাব্যাপী এ সাংস্কৃতিক আয়োজন সফল ও সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ